ম্যাচ বাঁচাতে লড়ছে পাকিস্তান!
যে কোনো অবস্থা থেকেই যে ম্যাচে উত্তেজনা বের করা যায় তা যেন পাকিস্তানই সবথেকে ভালো জানে। নিষ্প্রাণ ড্র দেখতে পাওয়া বার্মিংহাম টেস্টেও নাটকীয়তার আভাস দিচ্ছে পাকিস্তান।
৫ম ও শেষ দিনে ইংল্যান্ডের ছুঁড়ে দেয়া ৩৪৩ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে যখন নামছিলো পাকিস্তান, মনে হচ্ছিলো এই ম্যাচ জেতার কোনো ঝুঁকিই হয়ত নেবেনা পাকিস্তান। সেই সাথে শুরুতেই হাফিজকে হারিয়ে আরোই বেকায়দায় পরে যায় তারা। কিন্তু আজহার আলী ও সামি আসলামের চিন্তাটা যেন ছিলো একটু ভিন্ন। প্রাথমিক বিপর্যয় সামলে ইংলিশ পেইসারদের বেশ ভালোভাবেই মোকাবেলা করতে থাকেন আজহার ও আসলাম। এই জুটি ভাঙ্গার পর থেকে লড়াইটা অন্য দিকে মোড় নেয়। ইউনুস ও মেসবাহকে ফিরিয়ে দিয়ে ম্যাচ জয়ের সম্ভাবনা তৈরি করেছে ইংল্যান্ড। অন্যদিকে ম্যাচ বাঁচাতে লড়ছে পাকিস্তান।
এই মুহুর্তে ৫ উইকেটে ১২৫ রানে ব্যাট করছে পাকিস্তান। দিনের খেলা বাকি আরো ৩৪ ওভার।




