আইন আদালতশিরোনাম

মোবাইল ফোনের কারখানায় ক্যাসিনো সামগ্রী

বেস্ট টাইকুন (বিডি) এন্টারপ্রাইজ লিমিটেড নামের মোবাইল ফোনের কারখানায় অভিযান চালিয়ে ক্যাসিনো সামগ্রী উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের কাঞ্চন ব্রিজ এলাকায় অবস্থিত ওই কারখানা থেকে এসব ক্যাসিনো সামগ্রী উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম।
শুল্ক গোয়েন্দা জানায়, কারখানার ওয়্যার হাউস থেকে মাহাজং নামক ক্যাসিনো বোর্ড ও অনান্য সামগ্রী জব্দ করে গোয়েন্দা টিম। গোপন সংবাদে জানা যায়, মোবাইল ফোন কারখানার কাঁচামালের সঙ্গে মিথ্যা ঘোষণার মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে চাইনিজ ক্যাসিনো সামগ্রী (জুয়ার বোর্ড- মাহাজং) আমদানি করা হয়েছে। বিকেল সাড়ে ৪টায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক শামীমা আক্তারের নেতৃত্বে একটি গোয়েন্দা দল বেস্ট টাইকুন (বিডি) এন্টারপ্রাইজ লিমিটেডের কারখানা প্রাঙ্গণে অভিযান চালিয়ে ক্যাসিনো সামগ্রী জব্দ করে।
ক্যাসিনো সামগ্রী তথা মাহাজং মোবাইল ফোন উৎপাদনের কাঁচামাল নয়। তারপরও আমদানিকালে মিথ্যা ঘোষণা দিয়ে কর ও ভ্যাট অব্যাহতি সুবিধা গ্রহণ করে শুল্ক ফাঁকি দেয়া হয়েছে। হংকং ও ম্যাকাওয়ের ক্যাসিনোতে জুয়ার জন্য মাহাজংয়ের বহুল প্রচলন রয়েছে। বাংলাদেশে এরকম বেশকিছু ক্যাসিনো সামগ্রী (মাহাজং) আমদানির বিষয়টি শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের নজরে এসেছে। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ পদক্ষেপ নেয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button