Uncategorized

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের ধাক্কায় গৃহবধূর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের ধাক্কায় শিউলী বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জয়পুরহাট সদর উপজেলার গতন শহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিউলী বেগম জেলার কালাই উপজেলার মুলগ্রামের আনিছুর রহমানের স্ত্রী। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গৃহবধূ শিউলী বেগম পাঁচবিবি পৌর এলাকা থেকে চোখের ডাক্তার দেখিয়ে তার স্বামীর সঙ্গে মোটরসাইকেলযোগে জয়পুরহাট শহরের দিকে আসছিলেন। মোটরসাইকেলের গতি একটু বেশি থাকায় পথে জয়পুরহাট-হিলি সড়কের গতনশহর এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান গৃহবধূ শিউলী বেগম। এ সময় হিলিগামী একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button