Uncategorized

মেয়ের বিয়েতে মায়ের জেল

টাঙ্গাইলের গোপলপুর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে একটি বাল্যবিবাহ বন্ধ হয়েছে এবং আইন প্রয়োগে বাধা দেয়ার অপরাধে কনের মাকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।
গোপালপুল থানার পুলিশ উপ পরিদর্শক মো: আশরাফ উজ্জামান জানান, উপজেলার হাদিরা গ্রামের আজগরা গ্রামে আব্দুছ ছালাম ও শান্তা বেগমের কন্যা ও সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির মেধাবী ছাত্রী মোছা সালমা খাতুনের সাথে একই এলাকার ছাতারকান্দি গ্রামের এক ছেলের সাথে শুক্রবার রাতে বিয়ের আয়োজন করা হয়। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট দিলরুবা শারমীন ঘটনাস্থলে উপস্থিত হয়ে গোপালপুর থানার পুলিশ উপ-পরিদর্শক মো: আশরাফ উজ্জামান ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় বাল্য বিবাহ বন্ধ করে দেন।
পরে সরকারি আইন প্রয়োগে বাধা দেয়া ১৮৮ ধারা ভঙ্গের অপরাধে দণ্ডবিধি ২০০৯-এর ৭(২) ধারা মোতাবেক ছাত্রীর মা শান্তা বেগমকে (৩৫) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। শনিবার সকালে শান্তাকে কারাগারে পাঠানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button