বিজ্ঞান ও প্রযুক্তিশিরোনাম

মোবাইল রিচার্জে ১০০ টাকায় ২৫ টাকা নেবে সরকার

বাজেটে মোবাইল সেবার ওপর কর আবার বেড়েছে। এই দফায় সম্পূরক শুল্ক ৫ শতাংশ বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের যে বাজেট ঘোষণা করেন, এতে এই নতুন এই কর বাড়ানো হয়। বাজেটের কর প্রস্তাব ঘোষণার পরপরই কার্যকর হয়। এই বাড়তি কর গ্রাহককে বহন করতে হবে কি না, সেটি এখনো নিশ্চিত নয়। টেলিযোগাযোগ কোম্পানি নিজেরা বহন না করলে তখন গ্রাহকের ওপর চাপ বাড়বে।
নতুন করহারে মোবাইল সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ১৫ শতাংশ, সম্পূরক শুল্ক ১৫ শতাংশ ও সারচার্জ ১ শতাংশ। ফলে মোট করভার দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৫৭ শতাংশ।
এই হিসাবে প্রতি ১০০ টাকা রিচার্জে সরকারের কাছে কর যাবে ২৫ টাকার কিছু বেশি। এতদিন তা ২২ টাকার মতো ছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button