মূক-বধির হলেও মনের কথা এক রাজা ও তিন্নি। মনের কথায় বিশ্বাস রেখেছেন তাঁরা সিদ্ধান্ত নিয়েছিলেন বিয়ে করবেন এমন একজনকে যিনি কথা বলতে পারেন না। আর তাদের বিশ্বাসের শুভ পরিণয় ঘটতে চলছে শনিবার।
কোলকাতার কৃষ্ণনগরের অরিত্র ঘোষ রাজা ও রাজারহাটের ইতিকা বিশ্বাস তিন্নি বধির হলেও দু’জন- দু’জনকে চিনতে অসুবিধে হয়নি। মনের ভাব প্রকাশ করতে গতানুগতিক ভাষা ব্যবহারের প্রয়োজন পড়েনি তাঁদের।
তিন্নি কানে শুনতে পারে না ছোটবেলা থেকেই এবং তার কথাও অস্পষ্ট। আর রাজা বলতে ও শুনতে পারেন না একেবারেই। তবে ঘর বাঁধার স্বপ্নের কাছে এই প্রতিবন্ধকতা কোনো বাধাই নয় সেটা তারা বোঝালেন। তাদের এই সিদ্ধান্তে বাড়ির সকলে স্বস্তি প্রকাশ করেছেন।
ফেসবুকে বছর খানেক আগে মূক-বধির সদস্যদের একটি গ্রুপে মেক্যানিকাল ইঞ্জিনিয়ার রাজার সঙ্গে আলাপ হয় ডিরোজিয়ো কলেজের স্নাতক স্তরের ছাত্রী তিন্নির। শহরের নিউ টাউনের একটি শপিং মলে প্রথম সাক্ষাৎ হয় তাদের আর সেখান থেকেই তৈরি হয় ভালোবাসার। আর সেই ভালোবাসা থেকেই এবার সংসার বাঁধতে চলেছেন তারা।
সূত্র : আনন্দবাজার পাত্রিকা।



