খেলা

মুস্তাফিজকে খেলতে দেয়া হবে কিনা, জানতে চায় সাসেক্স

বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজের সঙ্গে চুক্তি করে বেশ উচ্ছ্বসিত ছিলো কাউন্টি দল সাসেক্স। কিন্তু দুর্ভাগ্য তাদের। ইনজুরির কারণে তারা মুস্তাফিজকে পাচ্ছেই না। অনেক দিন ধৈর্য ধরার পর সাসেক্স বিসিবির কাছে জানতে চেয়েছে মুস্তাফিজকে খেলতে দেয়া হবে কিনা।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে গিয়ে ইনজুরি বাধান মুস্তাফিজ। সেই ইনজুরি থেকে সেরে উঠতে আপাতত জাতীয় দলের ট্রেনার ও ফিজিওর সার্বক্ষণিক তত্ত্বাবধানে আছেন তিনি।

এ দিকে সাসেক্সের প্রধান কোচ মার্ক ডেভিস ফোন করেছিলেন চান্দিকা হাথুরুসিংহেকে। তিনি জানতে চেয়েছেন মুস্তাফিজকে কাউন্টিতে খেলতে দেয়া হবে কিনা।

মার্ক ডেভিস সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমি চান্দিকাকে ফোন করেছিলাম। মুস্তাফিজকে খেলতে দেয়া হবে কিনা তা জানতে চেয়েছি। আমাদের জানানো হয়েছে যে, এ ব্যাপারে দুই সপ্তাহ পর সিদ্ধান্ত নেয়া হবে।’

মুস্তাফিজকে দলের দ্বিতীয় বিদেশি হিসেবে নিয়েছিলো সাসেক্স। তাকে না পেয়ে তার বদলি মানসম্পন্ন কাউকে পাচ্ছে না দলটি। ফলে বড় এক বিপদেই পড়ে গেছে তারা। এ দিকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে ব্যস্ত অন্য ক্রিকেটাররা। চাইলেই কাউকে দলে নিতে পারছে না সাসেক্স।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button