খেলা

মুশফিকের হার না মানা সেঞ্চুরি, বাংলাদেশের চ্যালেঞ্জিং স্কোর

কিম্বার্লিতে মুশফিকুর রহীমের হার না মানা সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং স্কোর গড়েছে বাংলাদেশ। টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে করেছে ২৭৮ রান। টেস্ট ক্রিকেটে বিপর্যয়ের পর একদিনের ক্রিকেটে ঘুরে দাড়ানোর কথা বলেছিল বাংলাদেশ। এখন পর্যন্ত তা মোটামুটিভাবে বজায় রাখতে পেরেছে বাংলাদেশ।
এখন বাকি কাজ বোলারদের কাঁধে বর্তেছে।
মুশফিক ১১০ রান করে অপরাজিত থাকেন। তিনি ১১৬ বলে ১১টি চার আর ২টি ছক্কা সহযোগে এই স্কোর করেন।
আউট হয়েছেন লিটন দাস (২১), ইমরুল কায়েস (৩১), সাকিব আল হাসান (২৯), মাহমুদুল্লাহ (২৬), সাব্বির রহমান (১৯), নাসির হোসেন (১১), সাইফউদ্দিন (১৬)।
মুশফিক আর মাহমুদুল্লাহ ৪র্থ উইকেটে ৬৯ রান যোগ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button