Uncategorized

মুন্সীগঞ্জে দেড় কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সকাল ১০টায় এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মোহাম্মদ ইকবাল মাদবর (৩৫), আবুল হোসেন ওরফে আবুল ভান্ডারী (৪২) ও মো. আব্দুর রউফ (৩৫)।
ডিবি পুলিশের তথ্য থেকে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টায় শ্রীনগর থানাধীন মনি মন্ডল এলাকায় অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে তিনজন মাদক কারবারিকে আটক করে। এসময় তাদের কাছ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। শ্রীনগর থানা এলাকার মতিউর রহমানের চায়ের দোকানের সামনে থেকে একটি অটোরিকশাসহ দেড় কেজি গাঁজা ও নগদ দুই হাজার তিন শ’ ৬০ টাকাসহ আটক করা হয়। আসামিদের প্রত্যেকের বিরুদ্ধে শ্রীনগর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতার হওয়া আসামিরা ইতোপূর্বে একের অধিক মাদক মামলার আসামি।
ডিবির ওসি মোজাম্মেল হক মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। ওই সময় তিনজন মাদক কারবারিকে আটক করে শ্রীনগর থানায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button