রাজনীতিশিরোনাম

মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার সি.আর দত্তের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক প্রকাশ

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাাইফুল হক আজ এক বিবৃতিতে মুক্তিযুদ্ধের ৪ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অব.) সি.আর দত্ত বীরোত্তমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন তাঁর মৃত্যুতে দেশ তাঁর এক সূর্য্য সন্তানকে হারিয়েছে। বর্ণাঢ্য পেশাগত জীবনের অধিকারী সি.আর দত্ত দেশের মুক্তিযুদ্ধে ৪ নং সেক্টরের প্রধান হিসেবে সাহসী ও গৌরবজনক ভূমিকা পালন করেন। যার স্বীকৃতি দিয়ে স্বাধীনতা পরবর্তী কালে তাঁকে বীরোত্তম খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৪ সালে পেশাগত জীবন থেকে অবসর গ্রহণের পর তিনি দেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সেক্টর কমান্ডার্স ফোরামের জ্যেষ্ঠ নেতা হিসেবেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি বলেন, বাংলাদেশ ও তার মুক্তিযুদ্ধের সাথে এই দেশপ্রেমিক যোদ্ধা ছিলেন একীভূত। এদেশের মানুষ চিরদিন তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

বিবৃতিতে তিনি সি.আর দত্তের সংগ্রামী স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। একই সাথে তিনি তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্য ও গুণগ্রাহীদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button