বিনোদন

‘মি টু-র মাধ্যমে আরো অনেককিছুর সমাধান করা যেত’

যৌন হেনস্থা নিয়ে সরব হন বলিউডের একাধিক অভিনেত্রী। #মিটু নামের ঝড়টি বলিউডে শুরু হয় গতবছর। এ বছরও সেই বাতাস ছিল। এই অভিযানে নানা পাটেকার, অলোক নাথ, সাজিদ খান, সুভাষ কাপুর, বিকাশ বহেল, লাভ রঞ্জনসহ অনেকের পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সঙ্কট দেখা দিয়েছিল। বর্তমানে ইস্যুটি ভাটা পড়লেও এবার মুখ খুললেন রাধিকা আপ্তে।
এ প্রসঙ্গে রাধিকা আপ্তে বলেন, ‘মি টু এলো আর গেল। মি টুর ফলে বেশ কয়েকটি সমস্যার সমাধান হলো বটে, কিন্তু এখনও অনেক বিষয় অমীমাংশিত রয়ে গিয়েছে।’ মি টু’র মাধ্যমে আরো অনেককিছুর সমাধান করা যেত বলেও মন্তব্য করেন রাধিকা।
তিনি আরো বলেন, ‘বলিউডে হাতেগোনা মাত্র কয়েকজন অভিনেত্রী অভিনেতাদের মতো সমানহারে পারিশ্রমিক পান। বাকিরা কোনোভাবেই অভিনেতাদের সমকক্ষ হতে পারেননি। বি টাউনের প্রথমসারির অভিনেত্রীরা ছাড়া অন্য কেউই অভিনেতাদের সমান পারিশ্রমিক কখনোই পান না। এমনকি কোনো অভিনেতা-অভিনেত্রী যদি বাবা-মায়ের ভূমিকায় অভিনয় করেন সেখানেও পুরুষ অভিনেতাকেই বেশি পারিশ্রমিক দেওয়া হয়। এই অসমাঞ্জস্য নিয়েই দিনের পর দিন বলিউডে কাজ করে যেতে হয়।’ অভিনেতা-অভিনেত্রীদের ক্ষেত্রে এই ভারসাম্যহীন পারিশ্রমিক দেওয়ার রীতি বন্ধ হোক বলেও দাবি করেন এই বলিউড অভিনেত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button