sliderস্থানিয়

মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী সহায়তা প্রধান

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দিন আর্থিক সহায়তা তুলে দেন।

গতকাল দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের, পশ্চিম ফেকামারা গ্রামে নিহত বাচ্চু মিয়ার বাড়িতে যান কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) সংসদীয় আসনের, সংসদ সদস্য অ্যাডভোকেট জালালউদ্দিন। তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নিহতের পরিবারের সদস্যদের হাতে অর্থ তুলে দেন এবং তাদের খোঁজ-খবর নেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, পৌর বিএনপি’র সভাপতি আশরাফুল হক দাদন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আলম রফিক, উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান মাসুদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন জানান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তার মাধ্যমে পরিবারের খোঁজখবর নিচ্ছেন। নিহত বাচ্চু মিয়ার লাশ দেশে ফেরত আনতে সমুদয় খরচ সরকার বহন করবে এবং বিদেশ থেকে ক্ষতিপূরণ আদায়ের ও চেষ্টা করা হবে বলে ও

নিহতের পরিবারকে তিনি জানান। নিহত বাচ্চু মিয়ার পরিবার প্রধানমন্ত্রীর সহানুভূতি ও অর্থ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা দিশেহারা হয়ে পড়েছিলেন। উল্লেখযোগ্য যে একদিন পূর্বে স্থানীয় প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজ ও সমাজসেবা কর্মকর্তা নিহতের বাড়িতে ছুটে যান। সেখানে তিনি তাৎক্ষণিকভাবে নিহতের পরিবারকে নগদ ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন এবং ঘর সংস্কারের জন্য দুই বান্ডেল ঢেউটিন বরাদ্দ করেন। তাছাড়া উক্ত পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সকল সুযোগ-সুবিধা প্রদানের ও আশ্বাস প্রদান করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button