slider

মির্জাপুরে সৈয়দা আকরামুন্নেছা হাফিজিয়া মাদ্রাসার ওয়াজ মাহফিল

মোঃ আসিফ মিয়া, মির্জাপুর টাংগাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর সৈয়দা আকরামুন্নেছা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকাল আনুমানিক ০৪:০০ ঘটিকার সময় আনাইতারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের চামারী ফতেপুর মাদ্রাসা ময়দানে উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় ফতেপুর বায়তুর রহমান জামে মসজিদের প্রধান উপদেষ্টা সৈয়দ আবু তায়েব চৌধুরী সাহেব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যারিস্টার সৈয়দ ফরহাদ হোসেন চৌধুরী, পিজিডিএল (বিপিটিসি), কার্ডিফ বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য, এল.এল.এম আইএসটিএল, বাণিজ্যিক আইন, সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য, এলএলবি (অনার্স), ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস, যুক্তরাজ্য, বিশেষ অতিথিঃ আলহাজ্ব এম,এ, সাত্তার সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকা, খন্দকার লাবিব উদ্দিন (লাবু মিয়া) সাহেব, বিশিষ্ট সমাজ সেবক, ফতেপুর, মাজহারুল আলম সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকা।

উক্ত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেনঃ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফতী মু’তাসিম বিল্লাহ্ আতিকী, বি-বাড়িয়া।
দ্বিতীয় বক্তাঃ হাফেজ ক্বারী মাওঃ মোহাম্মাদ আবু ইউসুফ সাহেব, খতিব, বায়তুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ, ১০নং সেক্টর, উত্তরা, ঢাকা।

মাহফিল পরিচালনায় ছিলেন, হাফেজ মাওঃ মোঃ রেজাউল করিম সাহেব, মোহ্তামিম, অত্র মাদ্রাসা।
এছাড়া উপস্থিত ছিলেন অত্র এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ এবং ফতেপুর পূর্বপাড়া সমাজ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক লুৎফর রহমান অরেঞ্জ ও সাংবাদিক মোঃ আসিফ মিয়া সহ আরও অনেকেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button