slider

মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ব্যবসায়ীকে জরিমানা

মোঃ আবুসালেহ (সজীব) মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুরে নদীতে বাঁধ দিয়ে ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ২ মাটি ব্যবসায়ীর কাছ থেকে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় মাটি বহনের জন্য নদীতে দেয়া তিনটি স্থানের বাঁধ খুলে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাকিলা বিনতে মতিন উপজেলার মীর দেওহাটা নামক স্থানে অভিযান পরিচালনা করেন। এ সময় ৫টি ভেকু মেশিন,১০টি ড্রাম ট্রাক আটক করা হয়। এসময় মাটি ব্যবসায়ী সুজন মিয়া নিকট থেকে ২ লাখ ও জিয়া মিয়ার কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান চলাকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন। 

সংশ্লিষ্টরা জানান, স্থানীয় মাটি ব্যবসায়ীরা গত প্রায় এক মাস ধরে লৌহজং নদীর মীরদেওহাটা-বুধিরপাড়া অংশের একাধিক স্থানে নদীতে বাঁধ দিয়ে রাতের আধারে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে বিক্রি করে আসছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও শাকিলা বিনতে মতিন অভিযান চালিয়ে নদীতে দেয়া বাঁধ কেটে দেন এবং জরিমানা আদায় করেন।  

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা বিনতে মতিন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button