sliderস্থানিয়

মির্জাপুরে কোর্টের নির্দেশে ৫২ বছর পর ফেরত পেল জমি

টাঙ্গাইল (মির্জাপুর প্রতিনিধি) : টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই ইউনিয়নের নাজির পাড়া এলাকায় ৫২ বছর পর আদালতের নির্দেশে ঢাক ঢোল পিটিয়ে জমির প্রকৃত মালিককে ১৩৫ শতাংশ জমি বুঝিয়ে দিলেন আদালত।

আদালতের পক্ষে প্রতিনিধিদলের সদস্যরা রবিবার (১৫ মার্চ) সকালে ঘটনাস্থলে উপস্থিত হন। জমির পরিমাপ করে উদ্ধার করা জমিতে লাল নিশানা টানিয়ে দেন।

জজ কোর্টের পক্ষে নজরুল ইসলামের নেতৃত্বে মির্জাপুর থানার পুলিশ ফোর্স ও অন্যান্য সবাইকে নিয়ে এই জমি ডিগ্রিপ্রাপ্ত বাদী নান্দু খান ও ইব্রাহিম খান কে তার পৈত্রিক সম্পত্তি বুঝিয়ে দিয়েছেন আদালত।

মামলার বাদী নান্দু খান ও ইব্রাহিম খান বলেন,৫২ বছর পর হলেও আমরা আমাদের জমি বুঝে পেয়ে খুবই আনন্দিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button