slider

মির্জাপুরে অবৈধ কয়লার চুল্লি ধ্বংস

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বাঁশতৈল রেঞ্জের অধীনে কুড়িপাড়া বিটের আজগানা বাজার সংলগ্ন মহিষবাতান এলাকায় ব্যাক্তি মালিকানাধীন জায়গায় অবৈধভাবে স্থাপিত ৮টি কয়লা তৈরির চুল্লি ভেঙে মাটির সাথে মিশিয়ে দেয়া হয়েছে। সেই সাথে খাটিয়ার হাট এলাকায় অবৈধ ভাবে পরিচালিত একটি করাত কলে উচ্ছেদ অভিযান পরিচালনা করে অপসারণ করা হয়েছে।

বুধবার (১৭ই এপ্রিল) বিকালবেলা উক্ত এলাকায় বিভাগীয় বন কর্মকর্তা, টাংগাইল বন বিভাগের সার্বিক নির্দেশনায়, টাংগাইল দক্ষিণের সহকারী বন সংরক্ষকের নেতৃত্বে,বাঁশতৈল রেঞ্জ অফিসের সকল বিটের বন কর্মকর্তাদের সমন্বয়েই এমন অভিযান পরিচালনা করা হয়।

উল্লেখ্য,স্থানীয়দের দাবি,কয়লা চুল্লিগুলো এর আগেও কয়েকবার ভেঙে ফেলা হয়েছে কিন্তু পরবর্তীতে প্রশাসনকে ম্যানেজ করে আবারো তা চালু করা হয়।এরকমটা আর যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।আজগানা ইউনিয়নে আরো অবৈধ চুল্লি চলমান আছে সেগুলোও যেন ভেঙে ফেলা হয় সেগুলোর প্রতিও সুদৃষ্টি কামনা করেছে এলাকাবাসী।

বাঁশতৈল রেঞ্জ কর্মকর্তা শাহিনুর বিপ্লব বলেন,সরকারি সম্পদ রক্ষার্থে এধরনের অভিযান চলমান থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button