Uncategorized

মিরপুর স্টেডিয়ামে ফিরছেন আশরাফুল

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে মোহাম্মদ আশরাফুলের তিন বছরের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে গত ১৩ আগস্ট। তখন পর্যন্ত ছিলেন দেশের বাইরে। নিষেধাজ্ঞা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফিরেছেন দেশে। নতুন করে জীবন পাওয়া আশরাফুল এখন ভক্তদের কাছ থেকে শুভেচ্ছা গ্রহণেই ব্যস্ত। ক্রিকেটে নতুন করে ফিরতে পারায় খুশি আশরাফুল নিজেও। তবে আপাতত ঘরেয়া ক্রিকেটে অংশ নিতে পারলেও, আন্তর্জাতিক ক্রিকেট কিংবা ফ্য্রাঞ্চাইজি ভিত্তিক লীগ খেলতে পারবেন না আগামী দু’বছর। এছাড়া ক্রিকেটীয় সব কর্মকান্ডের সঙ্গে যুক্ত হতে পারবেন তিনি।
ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও আশরাফুল অনুমতি পেয়ে গেছেন মিরপুরে গিয়ে অনুশীলন করার ব্যাপারে। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের জিমনেশিয়ামও ব্যবহার করতে পারবেন তিনি। মোটকথা, মিরপুরে গিয়ে সব ধরনের সুযোগ-সুবিধা ব্যবহার করতে পারবেন তিনি।
নতুন করে ক্রিকেটে ফেরার প্রথম ধাপ হিসেবে মিরপুরে অনুশীলন দিয়েই শুরু করতে চান আশরাফুল।
গত ১৩ আগস্ট নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলেও গতকাল পর্যন্ত দেশের হোম অব ক্রিকেট, মিরপুরে যাননি সাবেক এ অধিনায়ক। তবে আশরাফুলের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আগামীকাল মঙ্গলবারই মিরপুরে যাবেন তিনি। তবে প্রথমদিনই হয়তো অনুশীলন করবেন না। মিরপুরে সবার সঙ্গে দেখা-সাক্ষাৎ করবেন। এ বিষয়ে প্রাথমিক প্রতিক্রিয়ায় আশরাফুল জানান, ক্রিকেটে ফিরতে পারাটাই ছিল আমার জন্য চ্যালেঞ্জ। নিষেধাজ্ঞা কাটিয়ে যে ক্রিকেটে ফিরতে পেরেছি এটাই এখন অনেক বড় পাওয়া। গত তিনটি বছর আমি শুধু নিজে নিজে দগ্ধ হয়েছি। নিজের মধ্যে সারাক্ষণই অপরাধবোধ কাজ করতো। সেটা কাটিয়ে উঠতে পারাটা একটা চ্যালেঞ্জ। এখন আমি মুক্ত। আশা করি এবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবো। একই সঙ্গে ফিরতে পারব ক্রিকেটে।
সূত্র : বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button