অর্থনৈতিক সংবাদশিরোনাম
মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

বেতনসহ নানা দাবিতে মিরপুরে গার্মেন্টসের শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। শুক্রবার সকাল ১০টার দিকে মিরপুর ১২ নম্বর বাসস্ট্যান্ড সংলগ্ন ট্রাস্ট ট্রাউজার কাছে তারা বিক্ষোভ করেন। একপর্যায়ে সড়ক অবরোধ করে তাঁরা কিছু গাড়িতে ভাঙচুর চালান। পল্লবী থানা পুলিশ একথা জানায়।
পুলিশ জানিয়েছে, ট্রাস্ট ট্রাউজার গার্মেন্টস কর্তৃপক্ষ তাদের কারখানা মিরপুর থেকে মোহাম্মদপুরে সরিয়ে নিচ্ছেন। বর্তমানে কারখানার বেশির ভাগ শ্রমিক মিরপুরের। তাদের মূল দাবি, কারখানা সরানোর আগে তাঁদের বকেয়া বেতনসহ ক্ষতিপূরণ দিতে হবে। তা না হলে কারখানা সরানো যাবে না।
তবে পোশাক কারখানা কর্তৃপক্ষ বলছে, অক্টোবর মাস পর্যন্ত সব বেতন পরিশোধ করা হয়েছে।




