Uncategorized

মিয়ানমারের মংডুতে দুর্বৃত্তদের হামলায় ১৬ জন নিহত

বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের মংডুতে দুর্বৃত্তদের সমন্বিত হামলায় মিয়ানমার সীমান্ত পুলিশের অন্তত ৯ জন সদস্য এবং ৭ জন হামলাকারী নিহত হয়েছে। এ ঘটনার পর টেকনাফের বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে অতিরিক্ত সতর্কতা নেয়া হয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানায়, রোববার ভোররাতে রাখাইন প্রদেশের মংডুতে বর্ডার গার্ড পুলিশের তিনটি পোস্টে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা হামলা চালায়। হামলায় মিয়ানমার সীমান্ত পুলিশের অন্তত ৯ জন সদস্য নিহত হয়।
টেকনাফে বিজিবির কমান্ডিং অফিসার লেফট্যানেন্ট কর্নেল আবু জর আল জাহিদ জানান, রাতে গোলাগুলির শব্দ শোনার পর তারা দোভাষীর মাধ্যমে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের সাথে যোগাযোগ করেছিলেন। সেখান থেকে তাদের জানানো হয়েছে যে, তাদের কিছু আউটপোস্টে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। সন্ত্রাসীরা যাতে বাংলাদেশে ঢুকতে না পারে সেজন্য ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী।
স্থানীয় সূত্রে জানা যায়, এই হামলার সাথে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন বা আরএসও জড়িত রয়েছে। তবে মিয়ানমার সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে এখনো নিশ্চিত করা হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button