সাময়িকি

মিনা শারমিনের ‘খুনি’ এখন বই মেলায়

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে মিনা শারমিনের দ্বিতীয় উপন্যাস ‘খুনি’। প্রকাশ করেছে পরিবার পাবলিকেশন। বইটির প্রচ্ছদশিল্পী আইয়ুব আল আমিন। দাম সাড়ে তিন শ’ টাকা।
পাওয়া যাচ্ছে ৪২২-৪২৩ নম্বর স্টলে।
মিনা শারমিনের রোমান্টিক থ্রিলার ধারার সিরিজের প্রথম উপন্যাস ছিল ‘খুন’, প্রকাশ হয় ২০২১ সালের বইমেলায়।
জীবন; কখনো পদ্মপাতার জলে আলতো করে ছোঁয়ানো আঙুল, আবার কখনো তীব্র অগ্নিকুণ্ডে ভস্মীভূত শরীরের অংশ। জীবনের মোড়ে মোড়ে ওত পেতে থাকে রহস্য আর নাটকের অনবদ্য অথবা নিদারুণ কিছু চিত্রায়ণ। জীবন আর রহস্যের মোড়কে আবৃত এক থ্রিলারধর্মী উপন্যাস ‘খুনি’।
উপন্যাসে কাহিনির গুরুত্বপূর্ণ অংশ জুড়ে রয়েছে বিশাল এক বাড়ির রহস্য। কোনো এক অজানা কারণে ‘আপন আয়োজন’ নামক প্রাসাদসম বাড়িটির নিচতলার দক্ষিণ দিকে ভুলেও কেউ পা বাড়ানোর সাহস করে না। কিন্তু হঠাৎ একদিন ঘটনাক্রমে এক আগন্তুকের পা পড়ে ওই নিষিদ্ধ দিকে। এরপরই ঘটনার পিঠে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা।
খুন হয়ে যায় বাড়িরই এক সদস্য। তদন্তের সাহায্যকারী হিসেবে এক অদ্ভুত সাংকেতিক ক্লু খুঁজে পায় পুলিশ।
কে এই খুনি? ক্লু’র সঙ্গে সত্যিই কি খুনির কোনো সম্পর্ক খুঁজে পাবে পুলিশ? আপন আয়োজনের নিচতলার দক্ষিণ দিকটায় সকলের প্রবেশের অনুমতি নেই কেন? এমনই রহস্যঘেরা অজস্র প্রশ্নের উত্তর পেতে পড়তে হবে পুরো উপন্যাসটি। ‘খুনি’ পাঠে জট খুলবে একের পর এক রহস্যের।
বইমেলা ছাড়াও ফেসবুকে পরিবার পাবলিকেশনসের অফিশিয়াল ইনবক্স এবং অনলাইনভিত্তিক বুকশপ বইকিনি ডট কমেও বইটি কেনা যাবে।
সুত্র : দেশ রূপান্তর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button