ত্রৈমাসিক ‘শতকথা’র আত্মপ্রকাশ উপলক্ষে আলোচনা সভা

মনিকগঞ্জ প্রতিনিধি : ত্রৈমাসিক শতকথা (শিল্প সাহিত্য রাজনীতি সংস্কৃতি বিজ্ঞান প্রতিবেশ ও মননের কাগজ) মহান অক্টোবর বিপ্লবের ১০৩তম বার্ষিকীতে মানিকগঞ্জ হতে আত্মপ্রকাশ উপলক্ষে মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ জজ কোর্টের বিজ্ঞ পিপি আব্দুস সালাম,আলোচনা করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি মানিকগঞ্জ শাখার সভাপতি এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ,জেলা সিপিবি সভাপতি অধ্যক্ষ (অবঃ) আবুল ইসলাম শিকদার, সিপিবি সাধারণ সম্পাদক মজিবর রহমান মাষ্টার, প্রগতি লেখক সংঘ মানিকগঞ্জ শাখার সভাপতি প্রভাষক শ্যামল কুমার সরকার,প্রভাষক মোঃ নাজমুল হাসান,উত্তরণ সাধারণ সম্পাদক প্রভাষক আমিনূর রহমান অঞ্জন, দি ডেইলি স্টার মানিকগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর আলম বিশ্বাস, লেখক মোশারফ হোসেন প্রমূখ। আরো কয়েকজন সাহিত্য ও সমাজসচেতন ব্যক্তি উপস্থিত ছিলেন।
স্মৃতি ফাউন্ডেশন মানিকগঞ্জ এলাকার বিশিষ্ট গুণীজন স্মরণে ২০১৩ সাল হতে স্মরণ সভা করে আসছে। স্মরণীয় ব্যক্তিদের কর্মকান্ড লিখিত আকারে উপস্থাপনের তাগিদ বিভিন্ন সময় আলোচিত হয়।

ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা ও মানিকগঞ্জ অঞ্চলের ভাষা ও প্রগতিশীল আন্দোলনের পথিকৃৎ কমরেড প্রমথ নাথ নন্দী, ভাষা সংগ্রামী, মুক্তিযুদ্ধে মানিকগঞ্জ মহুকুমা কমান্ড কাউন্সিলের সদস্য ও ত্যাগী বিপ্লবী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আনোয়ার আলী চৌধুরী, ভাষা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা প্রমথ নাথ সরকার, ভাষা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা মিরান উদ্দিন মাষ্টার ও ভাষা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা কফিলউদ্দিন মাষ্টার এ পাঁচ জন নিবেদিত প্রকৃত জনদরদী বরেণ্য নাগরিকের সংক্ষিপ্ত জীবনঘনিষ্ঠ কথা লিখিত আকারে উপস্থাপিত হয়েছে। মোঃ নজরুল ইসলাম সম্পাদিত ও স্মৃতি ফাউন্ডেশন মানিকগঞ্জ সদস্য সচিব বিমল চন্দ্র রায় প্রকাশনায় ত্রৈমাসিক শতকথা’র প্রথম সংখ্যা প্রকাশিত হলো।
বক্তারা এ গুণীজনের কর্মময় জীবন, আদর্শ, ত্যাগ, সততা,মানুষের প্রতি ভালোবাসা ভাষা আন্দোলন ও মুক্তিষুদ্ধে তাদের অবদান শ্রদ্ধাবনত স্মরণ করেন।
ত্রৈমাসিক শতকথা চলমান রাখার আহবান জানান পাশাপাশি সহায়তার কথা উল্লেখ করেন।
শতকথার সম্পাদক মোঃ নজরুল ইসলামের উপস্থাপনায় ও স্মৃতি ফাউন্ডেশন মানিকগঞ্জ সদস্য সচিব ও প্রকাশক বিমল চন্দ্র রায় সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।



