Uncategorized

মিঠাপুকুরে পঁচা ও বাসি খাবার পরিবেশন করায় ২০ হাজার টাকা জরিমানা

রংপুর প্রতিনিধি : পঁচা ও বাসি খাবার পরিবেশন কারার অভিযোগে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) দু’টি হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করেছে।
সোমবার বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা মোবাইল কোর্টের মাধ্যমে রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়িতে অভিযান পরিচালনা করে নিউ কল্পনা হোটেল এন্ড রেস্টুরেন্টকে দশ হাজার ও কাকলী সুইটসকে দশ হাজার টাকা জরিমানা করে।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এণ্ড টেস্টিং ইন্সটিটিউশন রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক রেজাউল হক জানান- খাদ্যদ্রব্যে ভেজালরোধ নিশ্চিতকরণের লক্ষ্যে বিএসটিআই’র নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসনের সহায়তায় মোবাইলকোর্ট পরিচালনা করে ওই দুটি হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করে।
অভিযান পরিচালনা করেন মিঠাপুকুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নূর-ই-আলম সিদ্দিকী তাকে সহায়তা করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের ফিল্ড কর্মকর্তা ইবাদত মানিক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button