অপরাধ

মা-বোনকে হত্যা : ইতালিয়ান ফুটবলার গ্রেফতার

মা ও ছোট বোনকে হত্যার অভিযোগে গ্রেফতার হয়েছেন ইতালির এক ফুটবলার। নাম সলোমন নায়ান্তাকি। ইতালিয়ান ক্লাব পার্মার সাবেক প্লেয়ার ছিলেন তিনি।
২১ বছর বয়সী সলোমন ২০১৪-১৫ মৌসুমে পার্মার হয়ে লিগ অভিষেকের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি। এ মৌসুমে কোনো ক্লাব তাকে নেয়নি। খুব হতাশাগ্রস্ত ছিলেন সলোমন নায়ান্তাকি।
সলোমনে ভাই র‌্যামোন্ড জানান, কাজ থেকে বাড়ি ফেরার পর তিনি এই নৃশংস অবস্থা দেখেন। তার মা নুফাম পাটিয়েন্স (৪৩) ও ছোট বোন মাগদালেন নায়ান্তাকি (১১) ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
পরে মিলান থেকে সলোমনকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে মা ও ছোট বোনকে হত্যার কথা স্বীকার করেছেন তিনি।
সূত্র : দ্য সান

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button