বিনোদন

মায়ের জন্মদিনে মিমের আবেগঘন পোস্ট

 পৃথিবীতে সবচেয়ে শ্রুতিমধুর ও পবিত্র শব্দের নাম মা, সন্তানের সঙ্গে যার নাড়ির সম্পর্ক। স্নেহময়ী মায়ের হাসি, মন উজাড় করা ভালোবাসা, আদর-স্নেহে সন্তানের মনে বয়ে যায় অনাবিল আনন্দের ঝরনাধারা। সব দুঃখ-কষ্ট আর বেদনা মা শব্দের মাঝে বিলীন হয়ে যায়। যুগে যুগে মাকে নিয়ে রচিত হয়েছে অনেক গল্প, গান, ছড়া, কবিতা।

জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের মায়ের জন্মদিন। স্বভাবতই আবেগে ভাসছেন এ সুন্দরী। সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের সঙ্গে কেক কাটার ছবি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন মিম। উদযাপনে ছিলেন বাবাও। শুধু ছবিই নয়, আবেগঘন বার্তাও দিয়েছেন মায়ের উদ্দেশে।

আজ মঙ্গলবার দুপুরে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে লাস্যময়ী অভিনেত্রী বিদ্যা সিনহা মিম লেখেন, ‘প্রিয় মা, আজকের দিনটি উদযাপনের জন্য দারুণ! যখনই প্রয়োজন, তখনই পাশে পেয়েছি তোমাকে, এ জন্য ধন্যবাদ। তোমার সুস্বাস্থ্য, সীমাহীন আনন্দ ও সুখ কামনা করছি। শুভ জন্মদিন, মা। অনেক ভালোবাসি তোমাকে।’ এর সঙ্গে একটি চুমুর ইমোকনও জুড়ে দিয়েছেন অভিনেত্রী।

কেক কাটার ছবিও শেয়ার দিয়েছেন বিদ্যা সিনহা মিম। মিমের পোস্টের পরই ভক্ত-শুভান্যুধায়ীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায়। কমেন্টবক্সে মিমের ভক্তরা তাঁর মাকে শুভেচ্ছা জানাচ্ছেন। এক ভক্ত লিখেছেন, ‘আজ আমার মায়েরও জন্মদিন।’ আরেক ভক্ত লিখেছেন, ‘শুভ জন্মদিন, মাসিমা।’

প্রয়াত জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ ছবিতে দিলশাদ চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছিলেন বিদ্যা সিনহা মিম। ‘পদ্ম পাতার জল’ ছবিতে মিমের ফুলেশ্বরী চরিত্রের কথাও এখনো সবার মনে গেঁথে আছে। মডেলিং ও উপস্থাপনায় সমান পারদর্শী তিনি।

সুত্র : এনটিভি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button