খেলা

মাহমুদউল্লাহর ‘এক হাজার’

এই তো ক’দিন আগে প্রথম ক্রিকেটার হিসেবে বিপিএলে এক হাজার রান সংগ্রহের কীর্তি গড়লেন বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। ‘ভায়রা ভাই’কে অনুসরন করে শুক্রবার দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বিপিএলের এক হাজারি ক্লাবে প্রবেশ করলেন মাহমুদউল্লাহ। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৪০ রানে অপরাজিত ছিলেন জাতীয় দলের এই অলরাউন্ডার। এই ইনিংসটিই মাহমুদউল্লাহকে হাজারি ক্লাবে ঢুকিয়ে দিয়েছে।
আজকের ম্যাচের পর বিপিএলে মাহমুদউল্লার মোট রান দাঁড়াল ১০১১। ৪৮ ম্যাচে ৪৪ ইনিংস ব্যাটিং করে এই রান করেছেন সাবেক জাতীয় দলের সহ-অধিনায়ক। গড় ২৭.৩২, স্ট্রটাই রেট ১১১.২২, সর্বোচ্চ ৬২. আগের তিন আসরের তুলনায় এবারের বিপিএলটি দুর্দান্ত কাটছে মাহমুদউল্লাহর। এ পর্যন্ত ১১ ম্যাচ খেলে ৩৫.৬৬ গড়ে ৩১৯ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিন নম্বরে আছেন। বল হাতেও নিয়মিত ঝলক দেখিয়ে যাচ্ছেন রিয়াদ।
আসলে শুধু মাহমুদউল্লাহ নয় এবারের বিপিএলে দেশীয় ক্রিকেটাররাই রাজত্ব করছেন। সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট সংগ্রাহকের তালিকায় স্থানীয় ক্রিকেটারদেরই দাপট। যার প্রভাব পড়ছে রেকর্ড বুকে।
মুশফিক-মাহমুদউল্লাহর ক্লাবে আরো বেশ কয়েকজন ঢোকার অপেক্ষায় আছেন। আর মাত্র ২৫ রান করলে তামিম ইকবালও এক হাজার রান হয়ে যাবে। আর সাকিব আল-হাসানের দরকার ৭০ রান। এদিকে, আর ৬৩ রান করতে পারলে প্রথম বিদেশী হিসেবে বিপিএলে এক হাজার রানের কীর্তি গড়তে পারবেন পাকিস্তানি ওপেনার আহমেদ শেহজাদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button