অর্থনৈতিক সংবাদশিরোনাম

মাস্কসহ সেলফি পাঠালেই তবে যাত্রীসেবা দেবে উবার

করোনার প্রাদুর্ভাবের কারণে যাত্রী ও চালকদের জন্য মাস্ক বাধ্যতামূলক করেছে উবার। মানুষের আস্থা অর্জনের লক্ষ্যে নতুন স্বাস্থ্য ও সুরক্ষা প্রোটোকলের অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নিয়েছে অ্যাপভিত্তিক রাইডিং শেয়ার কোম্পানিটি।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সোমবার থেকে নতুন নিয়ম কার্যকর করবে উবার। সঠিকভাবে এই নিয়ম পালন করা হচ্ছে কিনা, সেদিকে নজর রাখতে অ্যাপের মধ্যে নতুন টুল এনেছে কোম্পানিটি। যেখানে সেলফি তুলে প্রমাণ দিতে হবে আপনি মাস্ক পরেই যাত্রা করছেন উবরে।
একইভাবে চালককে অনলাইন যাওয়ার আগে তাকেও ছবি তুলে একই নিয়ম পালন করতে হবে। কোম্পানির তরফে সেলফি যাচাইয়ের পরই যাত্রা করতে পারবেন। মাস্ক না থাকলে বুকিং বাতিল হয়ে যাবে।
বিশ্বব্যাপী করোনা পরিস্থিতিতে লকডাউন চালু হওয়ায় বড় ধরনের ধাক্কা খায় রাইডিং শেয়ার কোম্পানিটি। এখন লকডাউন শিথিল হওয়ায় ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা করছে উবার।
কোম্পানিটি জানিয়েছে, যাত্রীদের সুবিধার্থে এবং তাদের স্বাস্থ্য রক্ষার্থে মাস্ক ও স্যানিটাইজিংয়ের জন্য অতিরিক্ত পাঁচ মিলিয়ন মার্কিন ডলার খরচ করবে তারা। গাড়িতে চালকসহ যাত্রী সংখ্যা থাকবে তিনজন।
এ ছাড়া উবারের সঙ্গে রেস্তোরাঁর অংশীদারদের সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে, উবার ইটসের জন্য একই সুরক্ষা ব্যবস্থা কার্যকর করা হচ্ছে। যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত এবং বেশিরভাগ ইউরোপ এবং লাতিন আমেরিকার উবার চালকদের মুখে মাস্ক না থাকলে অনলাইনে অনুমতি দেওয়া হবে না।
নতুন নিয়ম জুনের শেষের মধ্যে পুরোপুরি কার্যকর হবে এবং স্থানীয় জনস্বাস্থ্যের প্রয়োজনে পর্যালোচনা করা হবে। চালক এবং যাত্রীরা যদি মাস্ক পরা না থাকে, তবে উভয়কেই রেটিং দেওয়ার জন্য অ্যাপ্লিকেশনটি আপডেট করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button