
মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থান করা বিদেশি অভিবাসিদের আটকে প্রতিদিন দেশটির কোনোনা কোনো স্থানে চলছে অভিযান। আর সেই অভিযানে গ্রেফতার হয়ে জেল খাটঁছেন। আবার কেউকেউ গ্রেফতার আতঙ্কের মধ্যে থেকেও হাজার হাজার অভিবাসি চলছেন রোজগারের সন্ধানে। কিন্তু ভাগ্যর খেলায় হার মেনে, মালয়েশিয়ার রাজধানীর পার্শ্ববর্তী নিলাইতে অভিবাসন বিভাগের অভিযানে ২৮ বাংলাদেশিসহ ৬৯ জন আটক হয়েছেন।
মঙ্গলবার নিলাই উতামা ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও সেনাঅংয়ে অভিবাসন বিভাগের অভিযানে বাংলাদেশিসহ আটক করা হয় ১১০ জনকে।
আটককৃতদের মধ্যে যাচাই-বাছাই শেষে বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে ৬৯ জনকে গেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে বাংলাদেশের ২৮, ইন্দোনেশিয়ার ২৩, পাকিস্তানের ১০, ইন্ডিয়ার ৭ ও একজন মায়ানমারের নাগরিক।




