sliderস্থানিয়

মালয়েশিয়ায় কর্মরত কটিয়াদীর যুবকের মৃত্যু

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি :কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সহশ্রাম ধোলদিয়া ইউনিয়নের নিমুক পড়ুরা গ্রামের মৃত শামসুদ্দিন মিয়ার ছেলে আলামিন মিয়া-(৩৫) মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি ফ্যাক্টরিতে কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

পারিবারিক সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার কুয়ালালামপুর শহরের একটি ফ্যাক্টরিতে কাজ করার সময় আলামিন মিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে জরুরী ভিত্তিতে হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী আয়েশা আক্তার জানান, প্রায় আট বছর পূর্বে, জীবিকার অন্বেষণে আলামিন মালয়েশিয়া যান। কর্মস্থল থেকে তিনি ছুটি পেলেই নিয়মিত বাড়িতে চলে আসতেন। তাদের সংসারে দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। সর্বশেষ ছোট মেয়ের বয়স তিন মাস। তিনি আর ও বলেন আমি স্বামীকে হারিয়ে বর্তমানে চারিদিকে অন্ধকার দেখছি। ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে কিভাবে সংসার চালাবো, তাদের লেখাপড়া করার কিভাবে, এগুলি নিয়ে আমি ভীষণ দুশ্চিন্তায় আছি। বর্তমানে আমি আমার স্বামীর মরদেহ দ্রুত দেশে আনার জন্য বর্তমান সরকারের নিকট অনুরোধ করছি এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।

নিহতের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী ও স্বজনরা আল আমিন মিয়ার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button