শিরোনামশীর্ষ সংবাদ

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বাংলাদেশে আসছেন সোমবার

একদিনের সংক্ষিপ্ত সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আগামীকাল সোমবার ঢাকা আসছেন। এ সফরকালে জঙ্গিবাদ দমনে সহযোগিতার ক্ষেত্রে কেরি বাংলাদেশকে নতুন প্রস্তাব দিতে যাচ্ছেন। তিনি গণতন্ত্র, উন্নয়ন, নিরাপত্তা ও মানবাধিকারের ওপর গুরুত্ব দেবেন। অন্যদিকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা পুনর্বহাল, বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরী ও যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত আশরাফুজ্জামান খানকে ফিরিয়ে দেয়ার বিষয়টি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে গুরুত্ব দিয়ে তুলে ধরবে। একইসাথে নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইতিবাচক মনোভাব দেখাতে পারে সরকার।
কেরির সফর উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়, মার্কিন দূতাবাস ও নিরাপত্তা সংস্থাগুলোর কর্মকর্তারা আজ রোববার শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে আলোচনা করেছেন। বাংলাদেশে অবস্থানকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) নিরাপত্তা দেয়া হবে। অল্প সময়ে বিস্তৃত কর্মসূচি ও নিরাপত্তার কারণে রাজধানীতে আগামীকাল যানজট পরিস্থিতি জটিল আকার ধারণ করতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button