আন্তর্জাতিক সংবাদশিরোনাম

বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়ালো

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা তিন কোটি ছাড়িয়েছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বেলা ৩টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছেছে তিন কোটি ২৬ হাজার ৪৭৫ জনে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, করোনায় বিশ্বব্যাপী মৃত্যু হয়েছে নয় লাখ ৪৫ হাজার ৫৪২ জনের।
মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৬৮ লাখের বেশি করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছেন দুই লাখ ১ হাজার ৩৪৮ জন।
সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে করোনা রোগীর সংখ্যা ৫১ লাখ ২২ হাজার ৮৪৬ জন এবং মৃত্যু হয়েছে ৮৩ হাজার ২৫৭ জনের।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪৪ লাখ ২১ হাজার ৬৮৬ জন মানুষ এবং মৃত্যু হয়েছে এক লাখ ৩৪ হাজার ১৭৪ জনের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button