আন্তর্জাতিক সংবাদশিরোনাম
মার্কিন নির্বাচন : ডেমোক্র্যাট দলের মনোনয়ন পেলেন হিলারি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটন আনুষ্ঠানিকভাবে ডেমোক্র্যাট দলের মনোনয়ন পেয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্র্রথম প্রধান কোনো দল তাদের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কোনো নারীকে মনোনীত করল। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ডেমোক্র্যাট ন্যাশনাল কনভেনশনে ৫০টি রাজ্যের সব্কটি তার পক্ষে অবস্থান নেয়।
আগের দিন সিনেটর বার্নি স্যান্ডাসের সমর্থকরা নানা সমালোচনা ও বিদ্রুপ করলেও মঙ্গলবার সবাই তাকে সমর্থন দেয়। এটা ছিল দলের মধ্যে ঐক্যের প্রতীক।
আগামী নভেম্বরের নির্বাচনে তিনি লড়াই করবেন রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে।




