আন্তর্জাতিক সংবাদশিরোনাম

মার্কিন ঘাঁটি ব্যবহার করে হামলা চালিয়েছে ইসরাইল: ইরাকি কমান্ডার

ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশ্‌দ আশ-শাবির অবস্থানে সম্প্রতি যেসব ড্রোন হামলা হয়েছে তার জন্য ইহুদিবাদী ইসরাইল ইরাকের ভেতরকার কয়েকটি মার্কিন ঘাঁটি ব্যবহার করেছে।
হাশদ আশ-শাবির একজন কমান্ডার ইরানের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-আলম নিউজ নেটওয়ার্ক একথা জানিয়ে বলেছেন, ভবিষ্যতে এ ধরনের হামলা হলে তার পাল্টা জবাব দেয়া হবে।
ইরাকের প্রতিরোধকামী সংগঠন সারাইয়া আল-খোরাসানীর কমান্ডার আলী আল-ইয়াসেরি আরো বলেন, ইরাকের উপর ইসরাইলের সমস্ত হামলা ছিল পরোক্ষ এবং এজন্য তারা ইরাকের ভেতরের মার্কিন ঘাঁটি ব্যবহার করে ইসরাইল তাদের ড্রোন ইরাকের আকাশে উড়িয়েছে।
ইরাকের এ কমান্ডার বলেন, তার দেশের প্রতিরোধকারী সংগঠনগুলো অতীতে ইহুদিবাদী ইসরাইলকে পরাজিত করেছে এবং ভবিষ্যতেও পরাজিত করতে সক্ষম। ইরাকী প্রতিরোধকামী সংগঠনগুলোর শক্তি বৃদ্ধি করার জন্য তিনি ধন্যবাদ জানান।
আলী আল-ইয়াসেরি বলেন, হাশ্‌দ আশ-শাবি এখন এমন শক্তির অধিকারী হয়েছে যে, ইরাকের জন্য তারা নতুন নতুন বিজয় এনে দিতে পারে।
গত আগস্ট ইরাকের সামরিক বাহিনী জানিয়েছিল, সিরিয়া সীমান্তবর্তী ইরাকি শহর আল-কায়েমে ইহুদিবাদী ইসরাইলের হামলার ব্যাপারে তদন্ত করছে। ওই হামলায় হাশ্‌দ আশ-শাবির দু জন যোদ্ধা নিহত হয়। এছাড়া, ১৯ জুলাই ইসরাইল ইরাকের আমেরলি শহরের কাছে এ সংগঠনের একটি অবস্থানে ড্রোন থেকে বোমা হামলা চালায়।
পার্সটুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button