আন্তর্জাতিক সংবাদশিরোনাম

মার্কিন ক্ষেপণাস্ত্রে চীন-রাশিয়ার উদ্বেগ

দক্ষিণ কোরিয়ার মাটিতে মার্কিন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা-ব্যবস্থা ‘থাড’ মোতায়েনের বিরুদ্ধে এবার রাশিয়া ও চীন যৌথ বিবৃতি দিয়েছে। এতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, সামরিকভাবে উত্তেজনাপূর্ণ অবস্থায় থাকা কোরীয় অঞ্চলে থাড মোতায়েনের মার্কিন এ পরিকল্পনা মারাত্মক হুমকি সৃষ্টি করেছে।
গতকাল (শুক্রবার) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “দক্ষিণ কোরিয়ার ভূমিতে ‘টার্মিনাল হাই অ্যাল্টিটিউড এরিয়া ডিফেন্স’ বা থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা-ব্যবস্থা মোতায়েনের পরিকল্পনায় মস্কো এবং বেইজিং মারাত্মকভাবে উদ্বিগ্ন।
বিবৃতিতে আরো বলা হয়েছে- রাশিয়া ও চীন মনে করে থাড মোতায়েনের পরিকল্পনা বাস্তবায়নের মধ্যদিয়ে আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া প্রতিবেশি দেশগুলোর কৌশলগত নিরাপত্তা ব্যবস্থার মারাত্মক ক্ষতি করতে পারে। পাশাপাশি কোরিয়া উপত্যকার পরিস্থিতি আরো জটিল করে তুলবে।
রুশ-চীনের বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, ওয়াশিংটন একতরফাভাবে উত্তর-পূর্ব এশিয়াসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করছে এবং এর ফলে বিশ্ব কৌশলগত নিরাপত্তা ব্যবস্থার ভারসাম্য নষ্ট হবে। এ অবস্থায় রাশিয়া ও চীন সম্ভাব্য দ্বিপক্ষীয় ঘনিষ্ঠ সহযোগিতামূলক সম্পর্ক প্রতিষ্ঠার কাছাকাছি রয়েছে বলে বিবতিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে, আলাদাভাবে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়াং ইউজুন থাড মোতায়েনের বিরুদ্ধে তার দেশের কঠোর বিরোধিতার কথা উল্লেখ করেছেন।
সূত্র : রেডিও তেহরান

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button