Uncategorized

মান্দায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মান্দা সংবাদদাতা : নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় দ্বীপু ইসলাম (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় সামসুর রহমান (৪০) নামে অপর এক ব্যক্তি আহত হয়েছেন। সোমবার দুপুর ১টার দিকে মান্দা উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের চকরামপুর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত দ্বীপু ইসলাম বগুড়া জেলার আদমদিঘী উপজেলার সান্তাহার ইয়াড কলোনির সাইফুল ইসলামের ছেলে ও ইলেকট্রিশিয়ান।
স্থানীয়রা জানান, নিহত দ্বীপ ইসলাম সোমবার সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ইলেকট্রিক কাজের জন্য মান্দা উপজেলার জোঁকাহাট-দাসপাড়ার দক্ষিণে চকরামপুর গ্রামের দিকে আসছিলেন। পথে জোঁকাহাটের দক্ষিণে দাসপাড়া-ফতেপুর সড়কের পাশে কাজেম উদ্দিন মন্ডল চেয়ারম্যানের ইটভাটার উত্তর পশ্চিমে ব্রিজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দ্বীপু ইসলাম নিহত হন এবং চকরামপুর গ্রামের সাহেব আলীর ছেলে সামসুর রহমান (৪০) নামে আরেকজন মারাত্মকভাবে আহত হন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান শাহিন বলেন, খবর পেয়ে থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহত ব্যক্তিকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেন। পরে পরিবারের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button