Uncategorized

মান্দায় শিক্ষক কল্যাণ সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

গোলাম রাব্বানী,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ জেলার মান্দা উপজেলায় শিক্ষক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কুসুম্বা দীঘিরপাড় উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা আখতার হোসেন।
উপজেলার বড়বেলালদহ ফাজিল মাদ্রাসার শিক্ষক আবুল কাসেম প্রামানিকের সঞ্চালনায় ও প্রভাষক আমিনুল ইসলাম মন্টুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সমিতির সাবেক সভাপতি ও অবসরপ্রাপ্ত অধ্যাপক ইয়াকুব আলী সরদার, রাজশাহী সরকারি ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নেকবর আলী, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যাপক গোলাম সারোয়ার রতন, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা সমবায় দপ্তরের অডিটর জিল্লুর রহমান ও খাইরুল ইসলাম, সমিতির সাবেক সাধারণ সম্পাদক আকতারুজ্জামান আল মনসুর, শিক্ষক ডিএম আব্দুল মালেক প্রমুখ।
শেষে সর্বসম্মতিক্রমে আমিনুল ইসলাম মন্টুকে সভাপতি ও আবুল কাসেম প্রামানিককে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট শিক্ষক কল্যাণ সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button