slider

মান্দায় পুলিশের অভিযানে গাঁজাসহ যুবক আটক

গোলাম রাব্বানী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলার মান্দা উপজেলায় অর্ধ কেজি গাঁজাসহ আলমগীর হোসেন (৩০) নামে এক যুবককে আজ সোমবার (২৫ এপ্রিল) আটক করেছে মান্দা থানা পুলিশ। আটককৃত যুবক উপজেলার কুসুম্বা ইউপির কুসুম্বা গ্রামের মৃত ওসমান সরদারের ছেলে।
এব্যাপারে মান্দা থানার ওসি শাহিনুর রহমান বলেন, দীর্ঘদিন থেকে সে ওই এলাকায় গাঁজা ব্যবসা সহ বিভিন্ন মাদক কারবারি করে আসছিল। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।
আটককৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ মামলা দিয়ে জেল-হাজতে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button