slider

মান্দায় গলায় ফাঁস দিয়ে দুই বৃদ্ধর আত্নহত্যা

নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলায় গলায় ফাঁস দিয়ে দুই বৃদ্ধ আত্নহত্যা করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার মৈনম ইউপির পৃথক দুইটি গ্রামে এই আত্নহত্যার ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা উপজেলার মৈনম ইউপির গবিন্দপুর গ্রামের মৃত কৃষ্ণন্দ্রনাথ পাইকের ছেলে রবীন্দ্রনাথ পাইক (৭৫) ও একই ইউপির মৈনম বাইবুল্লাহ গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে আব্দুস ছামাদ (৫৮)।
জানাগেছে, রবীন্দ্রনাথ পাইক দীর্ঘদিন থেকে মানষিক রোগে ভূগতে ছিল এবং আব্দুস ছামাদ নামের ব্যক্তি আড়াই মাস পূর্বে বউকে ডিভোর্স করেন। ডিভোর্সের পর আড়াই বছরের একটি বাচ্চা নিয়ে একাকী জীবন- যাপন করছিলেন।
একাকীত্ব সইকে না পেরে অভিমান করে আত্মহত্যা করেন।
এরপর পুলিশ খবর পেয়ে দুই লাশের সুরতহাল শেষে ময়না তদেন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button