slider

মান্দায় হিফজুল কুরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল

আল আমিন স্বাধীন,মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় ভারশোঁ ইউনিয়নে হিফজুল কুরআন প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ,দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ভারশোঁ ইউনিয়ন পরিষদ চত্বরে কুরআনের হাফেজা মোছাঃ হাফিজা খাতুন ঋতুর আয়োজনে ও ভারশোঁ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সুমন এর সভাপতিত্বে প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।

উক্ত অনুষ্ঠানে ইউনিয়নের ৭টি মাদ্রাসার প্রায় ৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটি ৩টি গ্রুপে অনুষ্ঠিত হয়। প্রত্যেক গ্রুপ থেকে সেরা ৩ জনকে বিজয়ী নির্বাচিত করা হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে দোয়া শেষে সকল ছাত্র ও শিক্ষকদের মাঝে ইফতার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন ওই ৭টি মাদ্রাসা প্রতিষ্ঠানের শিক্ষকগণ। এছাড়াও অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন বলেন, ধর্মীয় শিক্ষা ছাড়া আমাদের গতি নেই, একমাত্র ধর্মীয় শিক্ষায় জীবনকে সঠিক পথে প্রদান করে। তাই আসুন আমরা সকল হেদায়েত ভুলে আল্লাহকে ভয় করে আল্লাহর দেখানো পথে জীবন পরিচালনা করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button