slider

মান্দায় নিখোঁজের ১২ ঘন্টা পর দিনমজুরের মরদেহ উদ্ধার

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় নিখোঁজের ১২ ঘন্টা পর আমবাগান থেকে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (১১ মে) সকালে মীরপুর গ্রামের মাঠে একটি আমবাগানে তার মরদেহ পাওয়া যায়।

নিহতের নাম আলেফ উদ্দিন (৫০)। তিনি গনেশপুর গ্রামের মৃত শমসের আলীর ছেলে। প্রায় ২০বছর ধরে কাঞ্চন গ্রামে ঘরজামাই থেকে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতেন। পেশায় তিনি দিনমজুর ছিলেন।

নিহতের স্ত্রী মঞ্জুয়ারা বিবি বলেন, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে স্বামী আলেফ উদ্দিন প্রতিদিনের মত খুদুর মোড়ে চা খাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়। রাত ৮টা পর্যন্ত বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। শনিবার সকালে মীরপুর গ্রামের মাঠে আফছার আলীর আমবাগানে তার মরদেহ পাওয়া যায়।

মঞ্জুয়ারা বিবি আরও বলেন, ‘কে বা কারা আমার স্বামীকে হত্যা করেছে এ বিষয়ে আমি কিছুই বলতে পারছি না। যারাই এ ঘটনার সঙ্গে জড়িত থাকুক তাদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করছি।’

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, সুরুতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
ওসি আরও বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।#

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button