বিজ্ঞান ও প্রযুক্তিশিরোনাম

মানুষের সঙ্গী এবার রোবট বিড়াল

জাপানের সনি কোম্পানির রোবট কুকুর আইবোকে আগেই চিনেছে বিশ্বের টেকপ্রিয় মানুষ। কুকুরের পর এবার এসেছে রোবট বিড়াল।
ছোটখাটো মিষ্টি একটি বিড়ালের এই রোবট বানিয়েছে চীনা কোম্পানি এলিফ্যান্ট রোবোটিকস।
প্রযুক্তিবিষয়ক নিউজসাইট দ্য ভার্জ জানায়, গৃহস্থালি এই রোবট দেখতে অনেকটা বিড়ালের মতোই। বাস্তব বিড়ালের মতো অনুভূতি না থাকলেও আপনাকে বেশ ভালোভাবেই সঙ্গ দিতে সক্ষম এটি।
মার্সক্যাট নামে রোবট বিড়ালগুলো আনা হয়েছে চারটি রঙে-সাদা, কালো, ধূসর ও হালকা গোলাপি। রোবটটির মধ্যে যুক্ত করা হয়েছে ছয়টি উন্নতমানের টাচ সেন্সর। থাকছে পাঁচ মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার মাধ্যমে এটি কোনো কিছু দেখতে পাবে।
এলিফ্যান্ট রোবোটিকস জানায়, মার্সকেটের সঙ্গে চুটিয়ে গল্প করা যাবে, কথার সঙ্গে সঙ্গে এটি ‘মিয়াও’ বলে সম্মতি জানাবে। অন্তত ২০টি শব্দ শনাক্ত করতে পারবে রোবট বিড়ালটি।
কোম্পানিটির সিইও জয়ে সং জানান, ডাকলেও সারা দেবে এমনকি কাছেও ভিড়বে মার্সকেট। আগামী বছরের মার্চের দিকে রোবটটি মানুষ কিনতে পারবে বলে তিনি জানান।
এই মার্সকেটের দাম পড়বে ১২৯৯ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা এক লাখ ১০ হাজার টাকার চেয়েও বেশি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button