sliderস্থানিয়

মানিকছড়িতে অবৈধ সেগুন কাঠ বোঝাই মিনি ট্রাক আটক

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির মানিকছড়ি চেকপোস্ট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ সেগুন কাঠ বোঝাই একটি মিনি ট্রাক আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা মেট্রো-ন ১৯-৩৭৯৪ নম্বরের মিনি ট্রাকটি কুতুকছড়ি সড়ক হয়ে রাঙামাটি সদরের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে আরশি নগর মোড় এলাকায় গাড়িটি থামালে চালক ও হেল্পার গাড়ি রেখে পালিয়ে যায়। পরে বন বিভাগ ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাক ও কাঠ জব্দ করে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, আটক ট্রাকে বোঝাই করা ১৩৭ ফুট সেগুন কাঠ অবৈধভাবে পরিবহন করা হচ্ছিল। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, গাড়ির চালক, হেল্পার, গাড়ির মালিক ও কাঠের মালিকের পরিচয় এখনো জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button