
কাউছার আহমেদ, দৌলতপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও ৩৬ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। আজ (বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।
নতুন তালিকায় দেখা যায়, মানিকগঞ্জ-১ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন দেয়া হয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এসএ জিন্নাহ কবির।




