sliderস্থানিয়

মানিকগঞ্জ-১ আসনের সাধারণ মানুষের আস্থা সতন্ত্র প্রার্থী–তোজাম্মেল হক তোজা

মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসন (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) তিনটি উপজেলা নিয়ে গঠিত।

নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী এলাকায় গণসংযোগ ও সাধারণ ভোটারদের দ্বারপ্রান্তে গিয়ে প্রতিনিয়তই নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন মানিকগঞ্জ-১ আসেন সতন্ত্র পার্থী মেহনতী ও খেটে খাওয়া গণমানুষের নেতা তোজাম্মেল হক তোজা।

দৌলতপুর উপজেলার বাঘুটিয়া-জিয়নপুর-বাচামারা সহ যমুনার ভাঙ্গন কবলিত অসহায় মেহনতী মানুষের আস্থা ও ভরসা গণমানুষের নেতা তোজাম্মেল হক তোজা।

বাঘুটিয়ার আনোয়ার মেম্বার জানান,আমরা এ অঞ্চলের মানুষ সতন্ত্র পার্থী তোজাম্মেল হক তোজা কে এমপি হিসেবে দেখতে চাই।

একই এলাকার সৌদি প্রবাসী সেন্টু মিয়া জানান,বিগত ১৭ বছর আমরা ভোট দিতে পারিনি এলাকার উন্নয়নের জন্য আমরা তোজাম্মেল হক তোজা কে এবার ভোট দিবো।

সৌদি প্রবাসি মোহাম্মদ আলি আরো বলেন,সতন্ত্র পার্থী তোজাম্মেল হক তোজা আমাদের সুঃখে-দুঃখে সবসময় আমরা তাকে পাশে পেয়েছি। আমরা শুধু তাকেই ভোট দিবো।

মানিকগঞ্জ-১ আসনের সতন্ত্র পার্থী তোজাম্মেল হক তোজা মুঠোফোনে জানান,মা-মাটি রক্ষার্থে এ অঞ্চলের মানুষের বিপদে আপদে পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।

তিনি আরে বলেন,আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দলমত নির্বিশেষে ঘোড়া মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button