মানিকগঞ্জ কৃষি ব্যাংক, কর্মচারী ইউনিয়নের শোক সভা

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : বাংলাদেশ কৃষি ব্যাংক, কর্মচারী ইউনিয়ন (সিবিএ), বি-১৭৯০, মানিকগঞ্জ মুখ্য অঞ্চলের উদ্যোগে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক, মুখ্য আঞ্চলিক কার্যালয়, মানিকগঞ্জে এক আলোচনা সভা এবং মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংকের অত্র অঞ্চলের আঞ্চলিক নিরীক্ষা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম, মানিকগঞ্জ শাখার ব্যবস্থাপক (সহকারী মহাব্যবস্থাপক) রঞ্জিত কুমার রায়, মুখ্য আঞ্চলিক কার্যালয় মানিকগঞ্জের ঊর্ধ্বতন মুখ্য কর্মকর্তা মোঃ গাজিউর রহমান, কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম খান, মোঃ আনোয়ার হোসেন, অমল কুমার সরকার, বানিয়াজুরী শাখার পরিদর্শক মোখলেছুর রহমান, মুখ্য আঞ্চলিক কার্যালয় মানিকগঞ্জের ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর মারুফুর রহমান ও মোঃ মজিবুর রহমানসহ অত্র অঞ্চলের সকল স্তরের কর্মকর্তা/কর্মচারীগণ উপস্থিত ছিলেন।




