
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার ফাজিল স্নাতক(পাস ও অর্নাস) ও কামিল স্নাতকোত্তর (এমএ) শিক্ষার্থীদের সবক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
৮ এপ্রিল বুধবার বেলা ১০ টায় মাদ্রাসা মিলনায়তন হিজুলী ক্যাম্পাস প্রাঙ্গণে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা রবিউল ইসলামের সঞ্চালনায় উক্ত সবক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার হাদিস বিভাগের মুহাদ্দিস শেখ সালাউদ্দিন আহমেদ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রভাষক শফিকুল ইসলাম প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে সবক পাঠ করেন হাদীস বিভাগের মুহাদ্দিস আমিনুল ইসলাম এবং দোয়া পরিচালনা করেন আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা ইয়াহিয়া।
সর্বোপরি দেশ ও জাতির মঙ্গল এবং প্রতিষ্ঠানের সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



