Uncategorized

মানিকগঞ্জে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার : গ্রেপ্তার ২

মানিকগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচ হাজার ১৬ পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় দুজনকে গ্রেপ্তার করে তারা।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার রামকান্তপুর গ্রামের আবদুল্লাহ আল মামুন ও দৌলতপুর উপজেলার পারুরিয়া গ্রামের মহিদুল মোল্লা।
রোববার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার রিফাত রহমান শামীম জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। ওই সময় শহরের সেওতা এলাকা থেকে ৫৬ ইয়াবাসহ দুজনকে আটক করা হয়। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী শহরের নারাঙ্গাই এলাকায় অভিযান চালিয়ে আরো চার হাজার ৯৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক দুই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button