slider

মানিকগঞ্জে ৩ আসনের ২টিতে স্বতন্ত্র বিজয়ী

মানিকগঞ্জ প্রতিনিধি : দ্বদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জের ৩টি আসনের মধ্যে ২টি আসনে সতন্ত্র প্রার্থী ও একটি আসনে নৌকার প্রার্থী বেসরকারীভাবে বিজয়ী হয়েছে।

রবিবার ৭ জানুয়ারি রাত সাড়ে ১০ টার দিকে বেসরকারী ভাবে এই ফলাফল প্রকাশ করা হয়।

মানিকগঞ্জ ১ আসন : (ঘিওর, দৌতপুর ও শিবালয়) আসনে লাঙ্গল মনোনীত প্রার্থীর বিপরীতে স্বতন্এ প্রার্থী সালাউদ্দিন মাহমুদ জাহিদ ঈগল প্রতিকে ৮৪ হাজার ৮৯৮ ভোট পেয়ে প্রথম বারের মত বিজয়ী হয়েছে । তার নিকটতম লাঙ্গল প্রতিকের মনোনীত র্প্রাথী জহিরুল আলম রুবেল ৩৮ হাজার ১০৯ ভোট পেয়েছেন।

মানিকগঞ্জ ২ আসন :(সিংগাইর, হরিরামপুর ও মানিকগঞ্জ সদরের ৩টি ইউনিউন) নৌকা মনোনিত প্রার্থী মমতাজ বেগম (তিনবারের সাংসদ) এর বিপরীতে দেওয়ান জাহিদ আহমেদ টুলু ট্রাক প্রতিক নিয়ে ৮৮৩০৯ ভোট পেয়ে প্রথম বারের মত বিজয়ী হয়েছে। তার নিকটতম নৌকা মনোনিত প্রার্থী (তিনবারের সাংসদ) কন্ঠশিল্পী মমতাজ বেগম পেয়েছেন ৮২১৩৮ ভোট।

মানিগকঞ্জ ৩ আসন : (মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া) এই আসনে নৌকা মনোনীত (তিনবারের সাংসদ) স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক ১১৯৮০ ভোটে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদন্দী উদীয়মান সূর্য প্রতীকে মফিজুল ইসলাম খান কামাল ৫০৪৮ ভোট পেয়েছেন ।

মানিকগঞ্জ-১ আসনে চার জন, মানিকগঞ্জ-২ আসনে ১০ জন এবং মানিকগঞ্জ-৩ আসনে ছয় জন প্রার্থী প্রতিদন্দীতা করেছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ১২ লাখ ৬২হাজার ৪৪৫ জন। তিনটি আসনের মোট ভোট কেন্দ্র ছিল ৫১৬টি ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button