slider

মানিকগঞ্জে স্বাস্থা সেবা প্রাপ্তিতে মত বিনিময় সভা

নাসির উদ্দিন, হরিরামপুর প্রতিনিধি : বেতিলা-মিতরা ইউনিয়নের স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্তবরত চিকিৎসক, কার্যালয় পরিচালনা কমিটি ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সেবা পরিসেবা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন ডা: অদিতি দেবনাথ(মেডিক্যাল অফিসার,মানিকগঞ্জ সদর) ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: সোহানা তানজীন(মেডিক্যাল অফিসার,মানিকগঞ্জ সদর)।

আরো উপস্থিত ছিলেন পরিবেশবাদী নেতা এ্যাডভোকেট দীপক ঘোষ, নারী নেত্রী লক্ষী চ্যাটার্জী, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়, সাবেক অধ্যক্ষ মনোয়ার হোসেন, মোতোলেব হোসেন (প্রধান শিক্ষক বেতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়), কার্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি রহিমা বেগম(সদস্য,বেতিলা-মিতরা ইউপি), হামেদা বেগম(সদস্য,বেতিলা-মিতরা ইউপি), মুনছুর আলী(সভাপতি,কৃষকলীগ বেতিলা-মিতরা ইউনিয়ন), বারসিকের কর্মসূচী কর্মকর্তা রাশেদা আক্তার, বারসিকের সহযোগী কর্মসূচী কর্মকর্তা গাজী শাহাদাত হোসেন বাদল।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব জাকির হোসেন(প্যানেল চেয়ারম্যান ০২ ও সদস্য বেতিলা-মিতরা ইউনিয়ন)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button