sliderস্থানিয়

মানিকগঞ্জে সৌখিন মাছ শিকারীর জালে ৩০ কেজির বাঘাইর, ৩৫ হাজারে বিক্রি

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীতে ইব্রাহিম মোল্লা নামের এক সৌখিন মাছ শিকারীর জালে ৩৫ কেজির বাঘাইর ধরা পরেছে। তিনি দাসকান্দি গ্রামের আজমত মোল্লার ছেলে।

সোমবার বিকেল সাড়ে পাঁচ টার দিকে শিবালয় উপজেলার দাসকান্দি এলাকার দাসকান্দি স্কুল সংলগ্ন যমুনা নদীর পাড়ে খেয়া জালে মাছটি ধরা পরে। পরে আজ মঙ্গলবার ভোরে আরিচা আড়তে নিয়ে আসলে ঝিলু খানের আড়তে বিক্রি হয়েছে বলে আরিচা ঘাট আড়তদার মামুন মিয়া জানান।

মামুন মিয়া বলেন, ইব্রাহিম মোল্লা নামের একজন শখ করে যমুনায় জাল ফেলে ৩০ কেজিরও বেশি ওজনের মাছটি ধরে। আজ বাজারের ঝিলুর খোলায় ১১৫০ টকা কেজি দরে মাছটি বিক্রি হয়েছে।
ইব্রাহিম মোল্লা বলেন, আমি আরিচা ঘাট এলাকায় মুড়ি বিক্রি করি। মাঝে মধ্যে শখ করে মাছ ধরি। গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচ টার দিকে দাসকান্দি প্রাইমারি স্কুলের সামনে যমুনা নদীতে খেয়া জাল ফেলি। কিছুক্ষণ পরেই জালে মাছটি ধরা পরে। পরে দুইজন মিলে মাছটি উপরে উঠাই। মাছটি ৩৫ কেজির বাঘাইর। এলাকায় মাছ ধরার খবর ছড়িয়ে পরলে অনেক লোক মাছ দেখতে ভিড় করে।
মাছটি বিক্রির জন্য আজ ভোরে আরিচা আড়তে নিয়ে আসি। পরে ১১৫০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করি।

মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, পদ্মা নদীতে মনুষ্য সৃষ্ট বিভিন্ন কারনে মাছের প্রাকৃতিক পরিবেশ ও আগের মতো মাছ নেই। ত এখনো মাঝে মাঝে বড় বড় আইর, পাঙাশ, বাঘাইর ধরা পড়ে। আজ ভোরে আরিচা আড়তে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বিপন্ন ঘোষণা করা বড় বাঘাইর মাছ বিক্রি হয়েছে। এ মাছ ধরা নিষিদ্ধ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button