মানিকগঞ্জে সাহিত্য মেলায় সাংস্কৃতিক জাগরণের ডাক

মো.নজরুল ইসলাম,মানিকগঞ্জ :”সাহিত্যের শিল্পরথে মানবতার গান করি” আজ মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি ও কালেক্টরেট স্কুল এন্ড কলেজ চত্বরে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বাংলা একাডেমির সমন্বয়ে এবং জেলা প্রশাসকের আয়োজনে দিনব্যাপী জেলা সাহিত্য মেলা ২০২২ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রথম ভাগের আলোচনা সভায় জেলা প্রশাসক জনাব মুহাম্মদ আব্দুল লতিফ মহোদয়ের সভাপতিত্ত্বে ও জেলা নির্বাহী মেজিস্টিস সাবিহা সুলতানা ডলি ও মেহেদী ইমামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমির যুগ্ম সচিব জনাব এ এইচ এম লোকমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, জেলা জজ কোর্টের বিজ্ঞ পিপি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সালাম, জেলা সিভিল সার্জন, অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়, জেলা ডায়বেটিস সমিতির সাধারন সম্পাদক আ ফ ম সুলতানানুল আজম খান আপেল, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক বাবু সুদেব সাহ প্রমুখ।
২য় পর্বের প্রবন্ধ পাঠের আলোচনায় মানিকগঞ্জের লোকজ সংস্কৃতির ওপর প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট গবেষক মো.আজাহারুল ইসলাম, নাটক ও যাত্রার ওপর আমিনুর রহমান মানিক, কবিতা ছড়ায় মো.নজরুল ইসলাম। আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক আবুল ইসলাম সিকদার, অধ্যাপক মীর মোকসেদুল আলম, ড.মহিউদ্দিন জাহাঙ্গীর। লেখক কর্মশালায় প্রধান সহায়ক অধ্যাপক নিরঞ্জন অধিকারী, অধ্যাপক শ্যামল কুমার সরকার, কবি আসাদ আহমেদ। বক্তারা বলেন হাজার বছরের লোকায়ত সংস্কৃতির শিল্পরথে মানিকগঞ্জের কবিতা নাটক ছড়া ও পুথি সাহিত্যের আলো সমাজের সকল স্তরে ছড়িয়ে দিতে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই সংগ্রামে সামিল হইতে হবে। মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক শোষণ মুক্ত সমাজ বিনির্মানে সাহিত্য পাঠ করতেই হবে। তবেই বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা বিনির্মানের পথ সুগম হবে।




